সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ

Post Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত দিয়ে মাদক উদ্ধার অভিযানে যাওয়া দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক্ষণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাতের দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।

পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডাকা হয়। পরে বিএসএফের সদস্যরা দুই পুলিশ সদস্যকে আটক করে। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ব্রাক্ষণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মাদক কারবারিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। বিএসএফ-এর সঙ্গে কথা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত কথা বলব।’


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দূর্ঘটনায় প্রাণ গেল দুজনের

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য

কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়

কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, চুরির মামলায় গ্রেপ্তার

বরিশালে বাংলাদেশি ফুটবলারকে আছাড় মারলেন নাইজেরিয়ান খেলোয়াড়

সর্বাধিক পঠিত

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

ঈদ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা