বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও, একসঙ্গে হলো জানাজা

Post Image


স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে আজান দিয়ে নামায পড়ার পর মারা গেলেন স্বামী রেমান মোল্যা (৬০)। মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। একই সঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা সম্পন্ন হয়েছে। তবে প্রবাসী ছেলে কুয়েত থেকে বাড়িতে পৌঁছানোর পর দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও অধিকাংশ সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী। ঘরে স্ত্রীর মৃতদেহ রেখে বাড়ির কাছেই মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে যান রোমান মোল্যা। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন তিনি। ফজরের নামাজ আদায়কালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোমান মোল্যা।

সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি এলাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং সবাই দুঃখ প্রকাশ করেন।

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গনে স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। তবে ছেলে প্রবাসে থাকায় দাফন করা হয়নি।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, ওই দম্পতির ছেলে জসিম কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃত্যুর খবর শোনার পর তিনি শেষবারের মতো দেখার জন্য দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) বাড়িতে আসার পর তার বাবা-মায়ের দাফন সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট শিক্ষার্থীরা

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জিএম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ভারতীয় গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যের ওপর হামলা, গুলিতে ইজারাদারের মৃত্যু

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও, একসঙ্গে হলো জানাজা

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

সর্বাধিক পঠিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন