শিক্ষার্থীদের আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।







