ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

Post Image

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে ‘কমিশন বৈঠকে’ বসেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসি জানায়, প্রস্তাবিত এই কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক গতিশীলতা ফেরাতে সেখানকার কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একইসঙ্গে ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড প্রিন্টিং ও ব্যবস্থাপনায় ব্যবহৃত মেশিনসমূহের বর্তমান হালনাগাদ অবস্থা, সঠিক রক্ষণাবেক্ষণ, পেন্ডিং থাকা কার্ড প্রিন্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত প্রদান করা হবে এই সভায়। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

জিএম কাদেরের বাসায় হামলার অভিযোগ

ভারতীয় গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যের ওপর হামলা, গুলিতে ইজারাদারের মৃত্যু

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও, একসঙ্গে হলো জানাজা

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

সর্বাধিক পঠিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন