নাটোরে ছিনতাইকারীদের কবলে জার্মান তরুণ, খোয়ালেন ল্যাপটপ-ক্যামেরা

Post Image

বাংলাদেশের দর্শনীয় জায়গা ভ্রমণে এসে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ খুইয়েছেন কিরিল ল্যান্ডার উইবার (১৮) নামের এক জার্মান তরুণ। বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে এক দুর্বৃত্ত তাঁর ব্যাগ নিয়ে ছুটে চলে যায় বলে জানান তিনি। 

ওই জার্মান তরুণ বলেন, বগুড়া থেকে লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে করে নাটোর আসেন। কিরিলের পরিকল্পনা ছিলো, অন্য ট্রেনে করে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যাবেন। এ জন্য নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ২০-২৫ বছর বয়সী এক যুবক তাঁর কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। তাঁর কথায় বিশ্বাস করেন এই জার্মান। 

কিরিল ল্যান্ডার উইবারের ভাষ্য, এক পর্যায়ে অজ্ঞাতপরিচয় যুবকটি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তিনি আর তাকে খুঁজে পাননি। পরে তিনি নাটোর সদর থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন। 


নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কিরিলকে নিয়ে প্লাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তাঁর চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

২০ টাকা চুরির অভিযোগে শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক গ্রেফতার

নাটোরে ছিনতাইকারীদের কবলে জার্মান তরুণ, খোয়ালেন ল্যাপটপ-ক্যামেরা

শহিদ আবরারকে স্মরণে গত বছর যা বলেছিলেন শহিদ ওসমান হাদি

পরের বছর যেন বলতে পারি—‘অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সর্বাধিক পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ