বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

Post Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুলসুম নামে এক তরুণী।

শনিবার থেকে তিনি শামীম নামে এক যুবকের বাড়ির সামনে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কুলসুমের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। তার দাবি, ঢাকার জিরানী এলাকায় চাকরি করার সময় মন্ডলপাড়ার বাসিন্দা শামীমের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়।

কুলসুমের ভাষ্য অনুযায়ী, প্রেমের সম্পর্কের পর তারা প্রায় দুই বছর ঢাকায় একসঙ্গে ছিলেন। এ সময় তারা স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করেছেন বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে শামীমকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

তরুণী জানান, বিয়ের জন্য বারবার বলার পর একপর্যায়ে শামীম ঢাকার বাসা ছেড়ে রাণীশংকৈলের নিজ বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন—এমন খবর পেয়ে কুলসুম ঢাকা থেকে মন্ডলপাড়ায় ছুটে আসেন এবং বিয়ের দাবিতে শামীমের বাড়ির সামনে অবস্থান নেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।


এ বিষয়ে শামীম ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত