কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি

Post Image

কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে ডিবি।

আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

কুড়িগ্রাম জেলা ডিবির ওসি মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, রোববার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য খুবই ক্ষতিকর।’

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদাবাজির সময় আটক রংপুর টেকনিক্যাল ছাত্রদল সভাপতি

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

ফরিদগঞ্জে ছাত্রদলের দু'গ্রুপে সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদ ইসলামের

আলোচিত কিশোর ‘গ্যাং লিডার রতন’ ছাত্রদলের মিছিলে, ছবি ভাইরাল

সর্বাধিক পঠিত