জামিনে ফিরেই বিএনপি কার্যালয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলা, পাল্টা ভাঙচুর-অগ্নিসংযোগ

Post Image

কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন। পরে পাল্টা ঘটনায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে ঘটনাগুলো ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে একটি দল তাদের কার্যালয়ে হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা ও বিএনপির কয়েকজন সমর্থক জানান, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় প্রায় ৫০-৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখানে প্রবেশ করে। পরে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি কয়েকজন বিএনপি সমর্থককে মারধর করা হয়। এতে ৫-৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

বিএনপির নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগ সমর্থকদের একটি মিছিলকে কেন্দ্র করে ইবি থানায় নাশকতার মামলা করা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা মো. রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর তারা এলাকায় ফিরে আসেন। এরপর মিষ্টি বিতরণ ও উল্লাসের একপর্যায়ে বিএনপি কার্যালয়ে হামলা করা হয় বলে অভিযোগ তাদের।

অন্যদিকে, বিএনপি কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে জানা গেছে। একই সময় তার পাটের গোডাউনে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।

ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ইবি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তিনিও সেখানে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

জামিনে ফিরেই বিএনপি কার্যালয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলা, পাল্টা ভাঙচুর-অগ্নিসংযোগ

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন