নরসিংদীতে পানিতে ডুবে নিখোঁজ ৪

Post Image

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের চরলাখপুর গ্রামে ঘটে।

সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজকৃতরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামের মজিবুর রহমান শুভচানের মেয়ে শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ।

স্থানীয়রা জানায়, চরলাখপুর গ্রামের মজিবুর রহমান শুভচানের মেজু মেয়ের জামাই ওবায়দুল্লাহ সৌদি আরব থেকে ছুটিতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শান্ত তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালে পরিবারের সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাঁতার না জানা তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ ও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।


পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ ও নদীতে তলিয়ে যায়। বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।


শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, ‘নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।’


শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, ‘সাঁতার না জানায় তারা স্রোতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিসের সাথে আমরাও উদ্ধার অভিযান সমন্বয় করছি।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নরসিংদীতে পানিতে ডুবে নিখোঁজ ৪

সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির কঠোর প্রতিরোধে ব্যর্থ

উজানের ঢলে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত নিমাঞ্চল; খাবার ও বিশুদ্ধ পানির সংকট

হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে শিবির নেতার মৃত্যু

গেন্ডারিয়ায় রাজমিস্ত্রি মান্নান হত্যা মামলার আসামি গেসু গ্রেপ্তার

কুমিল্লায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১০ চিহ্নিত ছিনতাইকারী

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

সর্বাধিক পঠিত

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে সরকারকে যে পরামর্শ দিল জমিয়ত