সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির কঠোর প্রতিরোধে ব্যর্থ

Post Image

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির অন্তর্গত কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার 'বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট' নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ সদস্যরা এই অপচেষ্টা চালায়।

তবে বিষয়টি খুরমী বিওপির বিজিবি টহলদলের নজরে আসামাত্রই তারা দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সরাসরি পুশ-ইনে বাধা প্রদান করেন। বিজিবির অনড় ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশ করাতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নরসিংদীতে পানিতে ডুবে নিখোঁজ ৪

সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির কঠোর প্রতিরোধে ব্যর্থ

উজানের ঢলে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত নিমাঞ্চল; খাবার ও বিশুদ্ধ পানির সংকট

হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে শিবির নেতার মৃত্যু

গেন্ডারিয়ায় রাজমিস্ত্রি মান্নান হত্যা মামলার আসামি গেসু গ্রেপ্তার

কুমিল্লায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১০ চিহ্নিত ছিনতাইকারী

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

সর্বাধিক পঠিত

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আ.লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিনের মৃত্যু

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে সরকারকে যে পরামর্শ দিল জমিয়ত