৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Post Image

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে ৫৪ হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সোমবার দুপুরে রামু সেক্টরের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৃত নুরুল বশরের ছেলে এবং ১৬ এপিবিএনে কনস্টেবল পদে কর্মরত বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলিতে ৫৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

অভিযানে তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র আরো জানায়, আটক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইয়াবা এবং অন্যান্য আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

রামু থানার ওসি এ কে ফজলুল হক জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে ।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস