‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

Post Image

কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউপি নির্বাচনের শোডাউনে ‘বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন এক বিএনপি নেতা। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেজ ছেলে সাঈদ।

মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে তিনি সুহিলপুর ইউনিয়নে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবারও সুহিলপুর ইউনিয়নে দিনব্যাপী শোডাউন ও গণসংযোগ চালান সাইফুল ইসলাম খোকন। দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেখানে বক্তব্যকালে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, বর্তমান সংসদ সদস্য তাকেই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন।


কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে নৈশভোজ সেরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে দ্রুত ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।


সাইফুল ইসলাম খোকনের আকস্মিক প্রয়াণে সুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ শোক প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে তার চেয়ারম্যান হওয়ার খুব ইচ্ছা ছিল। সোমবার সারা দিনও আমাদের সঙ্গে পুরো ইউনিয়নে গণসংযোগ করলেন। কিন্তু গভীর রাতে শোনলাম তিনি আর নেই—এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন।


চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের বলেন, সাইফুল ইসলাম খোকন বিএনপির পরীক্ষিত নেতা ছিলেন। শোডাউনে নেতাকর্মীদের আশ্বস্ত করে গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ এমন জোরালো বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তার চলে যাওয়া আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে।


কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তার এই অকালমৃত্যুতে সুহিলপুর ইউনিয়নসহ চান্দিনা উপজেলা বিএনপিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে কারণে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, নিহত ১

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘সকালে কারখানায় এসে দেখি চাকরি নেই’

পাবনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক

পাবনা ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক প্রান্থ কুমার দাস

সর্বাধিক পঠিত

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ