মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক

Post Image

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের পাবিপ্রবির এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, ওই শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ এবং মন্দিরে ঢোকার পর তার আচরণ স্বাভাবিক হয়ে ওঠে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর আত্রাই উপজেলার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাংচুর শুরু করে প্রান্থ। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।


বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সে (প্রান্থ) মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাংচুর শুরু করে। ওই সময়ে মন্দির কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে। পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে কারণে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, নিহত ১

কৃষিমন্ত্রীর মায়ের ইন্তেকাল

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘সকালে কারখানায় এসে দেখি চাকরি নেই’

পাবনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শিক্ষার্থী আটক

পাবনা ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক প্রান্থ কুমার দাস

সর্বাধিক পঠিত

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

টেকনাফে মামলায় হেরে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত ৩ ভাই

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ