হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে

Post Image

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দিয়েছেন এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতি তিন মাসের ব্যবধানে টিকা কার্যক্রম চালানোর কথাও বলেন তিনি।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে। রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও অপরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সিলেটে যদি কোনো সমস্যা থেকে থাকে, সাত দিনের মধ্যে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার কাজও শুরু করা হবে এবং হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া হবে।

দেশে হামের প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা না পাওয়া শিশুদের মধ্যেই বর্তমানে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাম নিয়ন্ত্রণে সরকার আবারও টিকাদান কর্মসূচি হাতে নিচ্ছে।

মন্ত্রী বলেন, তিন মাসের ব্যবধানে পুনরায় হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি চালানো হবে। চলতি মাসের শেষ দিক থেকে নতুন করে এই ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজাকে বাঁচানো গেল না

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

তিস্তায় এক রাতেই বিলীন ৯০ পরিবারের বসতভিটা, ভাঙনের মুখে দুই শতাধিক

বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল