সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

Post Image

আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা এবং আমদানি ও প্রক্রিয়াকরণের বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে দেশে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর পণ্য। ফলে আন্তর্জাতিক বাজারে এর দামে পরিবর্তন হলে দেশের বাজারেও সরাসরি তার প্রভাব পড়ে। আমদানি করা তেলের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি বা ফর্মুলা রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের এফওবি মূল্যের সঙ্গে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বিমা, রিফাইনারিতে প্রক্রিয়াকরণ খরচ এবং পরিবহণকালীন অপচয় (ওয়েস্টেজ) যুক্ত করে দেশে ভোজ্যতেলের চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ইনডেক্স অনুসরণ করলেই এই হিসাব সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও মিলিয়ে দেখতে পারেন।

এফওবি মূল্য সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য জাহাজে তুলে দেওয়া পর্যন্ত বিক্রেতার যে ব্যয় হয়, সেটিই এফওবি মূল্য। এরপরের ব্যয়গুলো আমদানিকারক বা ক্রেতাকে বহন করতে হয়।

তিনি জানান, বুধবার ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোজ্যতেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তাদের স্বার্থ ও সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার তুলনামূলক কম হারে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতনির্ভর। আমদানিকারকরা দীর্ঘদিন লোকসানে থাকলে বাজারে সরবরাহ সংকট তৈরি হতে পারে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং উদ্যোক্তারা যেন লোকসানের কারণে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য না হন, সে জন্য দাম নির্ধারণে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

তিস্তায় এক রাতেই বিলীন ৯০ পরিবারের বসতভিটা, ভাঙনের মুখে দুই শতাধিক

বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি এমপি হানজালার

বিশ্বজয়ী হাফেজদের সরকার সম্মানিত করলে দেশও সম্মানিত হবে: বিরোধীদলীয় নেতা

বিদ্যুৎ নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

সর্বাধিক পঠিত

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় জামায়াতের কর্মী বৈঠকে হা’ম’লার অভিযোগ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার