চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Post Image

ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও পোষা প্রাণীর আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

ঘটনার ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসক আশিকুর রহমানকে মারধর করছেন। এ সময় পাশে থাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান মুঠোফোনে ঘটনাটি ধারণ করছেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চিকিৎসক আশিকুর রহমান। অভিযোগে ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে আশিকুর রহমান দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে তিনি প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসক আরও অভিযোগ করেন, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।

হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ ও এক বছর আগের একটি ঘটনাও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আশিকুর রহমান। তার দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনাকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে—এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে (প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিয়ানীবাজারে নৌকাবাইচ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪

সরকারি ভাতার টাকা পাইয়ে দিতে ঘুষ, বিএনপি নেতাকে শোকজ

ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই জনের মৃত্যু; আক্রান্ত ৮৮০

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা

তারাবির নামাজের ফজিলত