কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা

Post Image

কুষ্টিয়ার কুমারখালীতে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ১০টি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছেন যৌথ বাহিনী সদস্যরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে এগুলো পাওয়া যায়। বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি স্কুলসংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে দুটি ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. ফরিদ খান জানান, সকালে ওই নির্বাচনি অফিসের পাশে দুটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য লোকজনকে খবর দেন। পরে তারা পুলিশকে জানায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগ থেকে লাল টেপ প্যাঁচানো ৪টি বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো থানায় আনা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ৯-১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সারা দেশে বৃষ্টির আভাস

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা

হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা