ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালীন প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।

আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভোটগ্রহণ চলাকালীন তিনি কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি নুরু মৃধা তার দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়ির গতিরোধ করেন। ঘটনার সময় প্রায় ৩০ মিনিট ধরে সড়কে প্রচারণা বহরের তিন থেকে চারটি গাড়ি আটকে রাখা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সদস্যরা হুমকি-ধামকির মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়েন। এ ঘটনায় প্রচারণায় থাকা লাঙ্গল প্রতীকের কন্যা হাবিবা কিবরিয়া ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে থাকেন। এই ঘটনায় মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

সারা দেশে বৃষ্টির আভাস

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা

হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

দলীয় সব পদ থেকে ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা