টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

Post Image

শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ, জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ছড়িয়ে দিতে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করা হয়েছে। এতে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।

শনিবার সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ স্মারক উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন, জুলাইয়ের অন্যতম শহীদ সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ একাধিক শহীদ পরিবারের সদস্য ও একাধিক আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেওয়া হয়। স্মারকটিতে টঙ্গীর ১৪ জন শহীদের জীবন, আন্দোলন-সংগ্রাম, আত্মত্যাগ এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, শহীদরা আমাদের সাহসের প্রতীক এবং একটি রক্তাক্ত অধ্যায়ের মহানায়ক। তাদের স্মৃতি ও ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ‘জুলাই স্মৃতি স্মারক’। এতে টঙ্গীর ১৪ জন শহীদের ইতিহাস তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে সব সময় সাড়া দেন—এটি আমাদের জন্য পরম পাওয়া। আমরা সারাজীবন শহীদ পরিবারগুলোর পাশে থাকব। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব এবং জুলাইয়ের ইতিহাস কোনোভাবেই বিকৃত হতে দেব না।

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাইকে ধারণ করে টঙ্গীর ১৪ জন শহীদের স্মরণে এই স্মারক সবার হাতে তুলে দেওয়ার জন্য টঙ্গী পূর্ব থানার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মের কাছে তা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা