ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

Post Image

পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক কিশোরকে মারধর করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া ওই কিশোরের নাম মো. আমিনুল ইসলাম (১৭)। তিনি বাউফল ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামের মো. হালিম হাওলাদারের ছেলে। তিনি কালাইয়া বন্দরে গুড় ব্যবসা করেন।

অভিযুক্ত ওই ছাত্রদল নেতার নাম মো. ইয়াছিন হাওলাদার (২২) ও তার সহযোগী সোহান (২৩)। মো. ইয়াছিন হাওলাদার বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা গেছে, ইয়াছিন হাওলাদার ও সোহান বেশ কিছুদিন ধরে আমিনুলের গুড়ের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হন।


বুধবার (১৯ আগস্ট) বিকেলে আমিনুল কালাইয়া বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পোল এলাকায় পৌঁছালে ইয়াছিন, সোহানসহ কয়েকজন আমিনুলের পথরোধ করেন। পরে লাঠিসোঁটা, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে।


এতে আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা তার কাছে থাকা গুড় বিক্রির ৩০ হাজার টাকা নিয়ে নেয় এবং একই সঙ্গে তাকে কালাইয়া বাজারে আর ব্যবসা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।


পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আমিনুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।


হামলার শিকার আমিনুল বলেন, ‘আমি কালাইয়া বাজারে গুড়ের ব্যবসা করি। এর আগে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, এখনও নেই। আমার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় তারা আমাকে মারধর করে এবং আমার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’


এ বিষয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ইয়াছিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমিনুল ইসলামকে আমি মারিনি এবং ৩০ হাজার টাকাও নেইনি। ছাত্র আন্দোলনের সময় যারা পোলাপানের গায়ে হাত দিয়েছিল তাদের পেয়েছি, আওয়ামী লীগকে পিটাইছি।’


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

শানের শেষ প্রশ্নটি রয়ে গেল উত্তরহীন

শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণ মহড়া, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

শিশুদের দাঁতে পোকা বা ক্যাভিটি রোধে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

সর্বাধিক পঠিত

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

নির্বাচনী প্রচারে ভারসাম্য রক্ষা করতে পারেনি বহু গণমাধ্যম

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

মুমিনজীবনে রমজানের প্রস্তুতি

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে