মিডিয়া ওয়াচের পর্যবেক্ষণ

নির্বাচনী প্রচারে ভারসাম্য রক্ষা করতে পারেনি বহু গণমাধ্যম

Post Image

মূলধারার গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণামূলক সংবাদে জামায়াতে ইসলামীর চেয়ে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছে বিএনপিকে। গত ১৮ দিনের প্রচারণায় ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করে মিডিয়া কাভারেজের বিশ্লেষণে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে মিডিয়া ওয়াচ বাংলাদেশ।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ‘নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ডেটা প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ চিত্র তুলে ধরা হয়। গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ দিনের সংবাদ বিশ্লেষণ করে এ উপাত্ত প্রকাশ করা হয়েছে। দুটি দলের নির্বাচনী প্রচারমূলক কার্যক্রমের মোট ২১টি গণমাধ্যমের কাভারেজের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মিডিয়া ওয়াচের রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক জানান, ২৩ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ৯টি প্রিন্ট পত্রিকায় বিএনপির নির্বাচনী সংবাদ প্রকাশ করেছে ৭৪৭টি, জামায়াতের ৩৬৪টি। ১৮ দিনে ছবি প্রকাশিত হয় বিএনপির ৬৬৬টি, জামায়াতে ইসলামীর ৩৬২টি।  ৫টি অনলাইন গণমাধ্যমে বিএনপির প্রচারের সংবাদ প্রকাশ করা হয় এক হাজার ৪৯৮টি ও জামায়াতের ৮২৭টি। ইলেকট্রনিক ৬টি মিডিয়াতে (টিভি) সন্ধ্যা ও রাতের বুলেটিনে গড় প্রচার বিএনপির ১০৫ মিনিট ও জামায়াতে ইসলামীর ৫৪ মিনিট।


বিশ্লেষণে অন্তর্ভুক্ত ৯টি প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে– প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব ও নয়াদিগন্ত; ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আছে– যমুনা টেলিভিশন, সময় টিভি, বিটিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, বাংলা ভিশন, ডিবিসি (আংশিক)। অনলাইন মিডিয়ার মধ্যে আছে– বাসস, বিডিনিউজ ২৪, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, জাগো নিউজ।


বিশ্লেষণ অনুযায়ী ইলেকট্রনিক মিডিয়ায় সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিনে প্রতিদিন গড় প্রচার সময় বরাদ্দের ভিত্তিতে নির্বাচনী প্রচার সম্পর্কিত সংবাদের বিশ্লেষণ করেছে মিডিয়া ওয়াচ। 

এ দুই সময়ের বুলেটিনে প্রতিদিনের গড় হিসাবে চ্যানেল ২৪ বিএনপি জোটের সংবাদ ১৫ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৭ মিনিট; সময় টিভি বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ১০ মিনিট; বিটিভি বিএনপি জোট ও জামায়াতে ইসলামী জোট উভয়েই ১৫ মিনিট করে; নিউজ ২৪ বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৫ মিনিট; বাংলা ভিশন বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৭ মিনিট; ডিবিসি বিএনপি জোট ১৫ মিনিট, জামায়াতে ইসলামী জোট ১০ মিনিট প্রচার করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি