সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে চিঠি

Post Image

সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন। বুধবার (২৯ জুলাই) তিনি এই চিঠি পাঠান।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির প্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। 

বৃস্পতি ও শুক্রবারের (৩০ ও ৩১ জুলাই) জন্য বিজিবি চাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায়, সিলেটে এই দুই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনে জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

একই সূত্র জানিয়েছে, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের পরিকল্পনা আছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন হবে, সেসব এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

এদিকে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ বলেন, বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় এবং পরদিন আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

স্থানীয় এনসিপির কয়েকজন নেতা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বেলা তিনটায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা সাতটায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যথাক্রমে বেলা তিনটা, বেলা পাঁচটা ও সন্ধ্যা সাতটায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা