শেখ হাসিনা ফিরলে নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা

Post Image

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

তিনি বলেন, ‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’

বিচার ও দণ্ড কার্যকর নিয়ে উপদেষ্টা বলেন, ‘স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাঁকে খালাস দেন, সেটাও হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ