যুবদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

Post Image

চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকায় সড়কের ওপর মাছ ও বরফ ঢেলে অভিনব কায়দায় চাঁদাবাজির প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জেলেরা।

বুধবার (২৪ জুন) সকালে নগরীর রানী রাসমনি ঘাট এলাকায় এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে স্থানীয় আড়তদারদের পাশাপাশি জেলেদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

তাদের অভিযোগ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মো. দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একটি চক্র গত ২৩ এপ্রিল থেকে এই ঘাটে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রাসমনি ঘাট থেকে জোরপূর্বক টাকা আদায় করছে।

ভুক্তভোগী জেলেরা জানান, এই চক্রটি ঘাটে নামানো প্রতি টুকরা বরফ থেকে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা এবং ট্রলারে ব্যবহৃত প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। প্রশাসনের অনুমতি বা বৈধ প্রক্রিয়া ছাড়াই চসিকের নাম ভাঙিয়ে এভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী জেলেরা বলেন, সাগরে হাড়ভাঙা খাটুনি করে মাছ ধরে আনার পর ঘাটে নামালেই তাদের আয়ের একটা বড় অংশ চাঁদা হিসেবে কেড়ে নেওয়া হচ্ছে। এই জুলুম বন্ধে তারা অবিলম্বে জড়িত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।


কর্মসূচিতে উপস্থিত রানি রাসমনি ইলিশ ঘাট ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘জেলেদের পেশা ও জীবিকার স্বার্থে এই সমস্যা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্টদের অনুরোধ জানাই।’


চাঁদাবাজির বিষয়ে বক্তব্য জানতে মো. দিদারুল ফেরদৌসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এদিকে রাসমনি ঘাটটি চলতি ১৪৩৩ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছে সিটি করপোরেশন।


সংস্থাটির জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে রাসমনি ঘাট চলতি ১৪৩৩ বঙ্গাব্দে ইজারা দেওয়া হয়নি। এই ঘাটে চলতি বাংলা সনে খাস কালেকশনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। উক্ত ঘাটকে কেন্দ্র করে কোন ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গ হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

নওগাঁ সীমান্ত থেকে ৯ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

যুবদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

চাঁদপুরে তীব্র লোডশেডিংয়, ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

বিএনপির এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

সংসদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব

সর্বাধিক পঠিত

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ মামলায় গ্রেফতার

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

যুবদলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত