মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Post Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি বিগত ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন।


পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজে ইমামতি করেছেন মো. আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা গিয়ে দেখেন ইমাম নেই, মসজিদে তালা লাগানো। পরে রাতে এশার নামাজের সময়ও মসজিদ তালাবদ্ধ দেখেন মুসল্লিরা। এতে সন্দেহবশত মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে উঁকি দেন। তারা দেখতে পান, মসজিদের দোতলায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিকদল নেতা

মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

সর্বাধিক পঠিত

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন : গোলাম পরওয়ার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ মামলায় গ্রেফতার

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ