মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবে

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীরা নিঃস্বার্থ ভূমিকা অব্যাহত রাখবেন।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে কর্মীদের নিঃস্বার্থভাবে নিরলস কাজ করতে হয়।

ইসলামি আন্দোলনের কর্মীদের জান ও মাল কুরবানির মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করতে হয়। ইসলামি সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কর্মীরা নিঃস্বার্থ এবং আপসহীন ভূমিকা অব্যাহত রাখবেন। তিনি উপস্থিত কর্মীদের দ্বীন কায়েমের আন্দোলনে অতীতের মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শিক্ষা বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।

মহানগরীর অফিস ওয়ার্ডের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।

এসময় মহানগরীর সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমানসহ মহানগরীর অফিস ওয়ার্ডের সব ইউনিট সভাপতি-সেক্রেটারি উপস্থিত ছিলেন। এছাড়া মহানগরীর অফিস ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিল।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা