৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলে মাদকসহ আইনজীবী স্বামী গ্রেপ্তার

Post Image

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর করা ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোহাম্মদ এমরান (৪৫) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ।

সোমবার (২২ জুন) ৯৯৯- এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ জুন চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোনকল করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদকসেবন করেন এবং প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ওই সময় তার স্বামী বাসায় বসে মাদক সেবন করছিলেন এবং তার কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এমন অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর থানায় জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং উদ্ধার ও অভিযানের বিষয়টি সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।

খবর পেয়ে চাঁদপুর সদর থানার উপ- পরিদর্শক (এসআই) আব্দুল আলীম ফোর্স নিয়ে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি বাড়ি থেকে অ্যাডভোকেট মোহাম্মদ এমরানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

বান্দরবানে গোলাগুলিতে নিহত ১

হাদি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতা