ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৩৮) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত।







