ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তা, কার্যক্রম পরিচালনায় ভোগান্তিতে বিজিবি

Post Image

ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কাঁচা সড়কের কারণে টহল কার্যক্রম পরিচালনায় চরম ভোগান্তিতে পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৩৭০ কিলোমিটার সীমান্ত সড়ক এখনো পাকা না হওয়ায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে বিজিবি সদস্যদের।

জানা গেছে, রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত ফাঁড়ি (বিওপি) ক্যাম্পে যাতায়াতের প্রায় ছয় কিলোমিটার কাঁচা সড়ক বর্তমানে খানাখন্দ ও বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সীমান্তে টহল, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো জরুরি অভিযানে দ্রুত পৌঁছাতে বাধার মুখে পড়ছেন বিজিবি সদস্যরা।

জানা যায়, হরিপুর উপজেলার বেতনা, বসতপুর ও ডাবরী, বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা পীরগঞ্জ উপজেলার বৈরচুনা এবং রানীশংকৈল উপজেলার জগদল ও ধর্মগড় সীমান্ত এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিওপির আওতাধীন সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা টহল দিয়ে থাকেন বিজিবি সদস্যরা। কিন্তু ক্যাম্প থেকে মূল সড়কে সংযোগকারী অধিকাংশ রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা ও অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।

ধর্মগড় সীমান্ত এলাকার বাসিন্দা আশরাফ আলী বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে পড়ে। সেখানে বিজিবির টহল যানবাহন বা পিকআপ চলাচল প্রায় অসম্ভব। বিশেষ করে রাতের বেলা কিংবা জরুরি পরিস্থিতিতে মোটরসাইকেল নিয়ে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, বিজিবি দেশের সীমান্ত পাহারা দেয়, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। অথচ তাদের ক্যাম্পে যাওয়ার রাস্তার এমন দুরবস্থা, সত্যিই দুঃখজনক। সামান্য বৃষ্টি হলেই কাদা ঠেলে দায়িত্ব পালন করতে হয়।

সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে এবং বিজিবির টহল কার্যক্রম নির্বিঘ্ন করতে সীমান্ত ফাঁড়িগুলোর সঙ্গে সংযোগকারী কাঁচা সড়ক দ্রুত পাকা করা জরুরি। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনেও এসব সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাইবান্ধার আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর, সংকটাপন্ন

প্রেমিককে হত্যা করে লাস গুম করার চেষ্ঠা, আটক ৪

ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তা, কার্যক্রম পরিচালনায় ভোগান্তিতে বিজিবি

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই : মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন : গোলাম পরওয়ার

মৎস্য খামারে দুর্বৃত্তের আগুনে দগ্ধ জামায়াত সমর্থকের মৃত্যু

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ