কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

Post Image

কুষ্টিয়ার কুমারখালী-খোকসা এলাকায় দায়িত্ব পালন করতে হলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে বলে পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুষ্টিয়া-২, ৩, ৪) মোছা. ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন হলে তা সহ্য করা হবে না এবং সহযোগিতা না পেলে প্রশাসনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী জেলা পরিষদ ডাকবাংলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফরিদা ইয়াসমিন বলেন, আমাকে বাধ্য করবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হবো।

পুলিশ প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে। কুমারখালী-খোকসায় চাকরি করতে হলে বিএনপির নেতাকর্মীদের কথা শুনতে হবে। বিভেদ সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, এই কুমারখালী-খোকসাতে যদি থাকতে হয়, তাহলে এখানকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো প্রশাসনকে আমরা বলব না যে আপনি কারও ফেভারে কাজ করবেন; আপনি জনগণের সঙ্গে থাকবেন, জনগণের ভালো-মন্দ চিন্তা করবেন।

কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।

সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

আ.লীগ আমলের ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চার জেলায় বন্যার শঙ্কা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন : গোলাম পরওয়ার

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই : মির্জা ফখরুল

মৎস্য খামারে দুর্বৃত্তের আগুনে দগ্ধ জামায়াত সমর্থকের মৃত্যু

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত