আ.লীগ আমলের ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

Post Image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আ.লীগ আমলের ১৩ বছর আগে দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জামায়াত নেতা ও ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর বড়লেখায় সংঘটিত সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন পর মামলাটিতে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ দাবি করেন, তার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। তিনি বলেন, ‘২০১৩ সালের একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য এমাদুল ইসলাম বলেন, খিজির আহমদ দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও এলাকার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ভাষ্য, পুরোনো রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা অপ্রত্যাশিত এবং এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করছেন।

তবে পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ীই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘জিআর ৬২/২০১৩ মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে নিহত ২

আ.লীগ আমলের ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চার জেলায় বন্যার শঙ্কা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

সর্বাধিক পঠিত

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

ভোলায় জামায়াতের নির্বাচনী গাড়িতে হামলা ও ভাঙচুর

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন : গোলাম পরওয়ার

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই : মির্জা ফখরুল

মৎস্য খামারে দুর্বৃত্তের আগুনে দগ্ধ জামায়াত সমর্থকের মৃত্যু

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’