ভবন-মালিকসহ ৬২ সচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

Post Image

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে বর্তমান সরকার। ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী-হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দশমিক ৫ একর বা তার কম জমির মালিক পরিবার এই সুবিধার আওতায় থাকবে।

এবার যশোরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীর তালিকায় ৬২ জন সচ্ছল পরিবারের নারীর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে বহুতল ভবনের মালিক পরিবারের সদস্যও রয়েছেন।

অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ তিন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।


স্ট্যান্ড রিলিজ হওয়া কর্মকর্তারা হলেন—জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম এবং ইতি দত্ত সেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়নাধীন ‘অগ্রাধিকারভিত্তিক ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পে’ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২ জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়।


গত ১৬ মে ভাতুড়িয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন ঘোষণা করেন।


উদ্বোধনের পর তালিকাভুক্ত ১ হাজার ৯৮০ জন উপকারভোগী নারীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়। তবে যাচাই-বাছাইয়ে সচ্ছল পরিবারের ৬২ নারী সদস্যকে চিহ্নিত করার পর তাদের অর্থসহায়তা স্থগিত করা হয়েছে।


অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ে তদারকির ঘাটতি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে প্রকৃত দরিদ্রদের পরিবর্তে সচ্ছল পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, তালিকাভুক্ত ৬২ পরিবারের মধ্যে কয়েকজন বহুতল ভবনের মালিক পরিবারের সদস্য। এমনকি পাঁচতলা ভবনের মালিকের স্ত্রীর নামও সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।


এ ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্যবস্থা নেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে তিন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এর মধ্যে হারুন অর রশীদকে জয়পুরহাট, সাইফুল ইসলামকে পাবনা এবং ইতি দত্ত সেনকে গোপালগঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন বলেন, ‘ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের কার্যক্রম জেলা সমাজসেবা কার্যালয় তদারকি করেছে। ধনী পরিবারের সদস্য হিসেবে চিহ্নিত ৬২ নারীর ফ্যামিলি কার্ড স্থগিত করা হয়েছে বলে জেনেছি।’


অভিযোগের বিষয়ে উপপরিচালক হারুন অর রশীদ বলেন, ‘চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪২টি ফ্যামিলি কার্ডের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছিল। সমাজসেবা অধিদপ্তরের ৫৪ জন সমাজকর্মী মাঠ জরিপে অংশ নেন। তালিকায় সচ্ছল পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে ৬২টি কার্ড স্থগিতের ব্যবস্থা করা হয়েছে। আমি সরাসরি জরিপ কার্যক্রমে যুক্ত ছিলাম না।’


তিনি আরও বলেন, ‘সরকারি আদেশ অনুযায়ী আমাদের তিনজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আখাউড়ায় ‘দাঁড়িয়ে যাওয়া’ আলোচিত সেই গাছ কেটে ফেলল প্রশাসন

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

ভবন-মালিকসহ ৬২ সচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৬ কর্মী

সর্বাধিক পঠিত

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

রুমিন ফারহানার পক্ষে প্রচারে যাওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী