আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

Post Image

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক ছাত্রদল নেতাও রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।


অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।


বৃহস্পতিবার (০৪ জুন) রাতে ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ জুন) সন্ধ্যা ও রাতে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া মন্ডল কলোনি এবং সিন্দুরিয়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ডেন্ডাবর এলাকা থেকে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু ও তার স্ত্রী সুমনাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


অন্যদিকে সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন এলাকায় পরিচালিত আরেক অভিযানে ত্বোহা আহম্মেদ ও আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় ত্বোহার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ২ হাজার পিস ইয়াবা এবং আমিনুলের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানকালে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯১০ টাকা, দুটি মোবাইল ফোন এবং মাদক কারবার নিয়ন্ত্রণে ব্যবহৃত পাঁচটি সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এমন অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদকের বিস্তার রোধে এমন অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৬ কর্মী

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রপাতে সারা দেশে প্রাণ হারালো ১২ জন

ঈদযাত্রায় সারা দেশে ২৯২ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৮১ জনের

রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

সর্বাধিক পঠিত

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

রুমিন ফারহানার পক্ষে প্রচারে যাওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী