বজ্রপাতে সারা দেশে প্রাণ হারালো ১২ জন

Post Image

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিনিধিদের পাঠানে তথ্যে প্রতিবেদন

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আবদুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার ফিটু আলী ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও গোসাইপুর গ্রামের মো. শফিউলের ছেলে হাসান আলী (লালু)।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জের তিনজনই মারা গেছেন বাড়িসংলগ্ন আমবাগানে। ঝড়বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা।

নাটোর

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামে বজ্রপাতে মধু আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মধু আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।  বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার কিছু আগে ঝড়বৃষ্টি শুরু হলে স্থানীয় যুবক মধু গরু আনতে বাড়ির পাশে খোলা মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মধু গুরুতর আহত হয়। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কর্তব্যরত চিকিৎসক মধুকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সেলিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে। অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া, বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোর ও ময়মনসিংহে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৬ কর্মী

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রপাতে সারা দেশে প্রাণ হারালো ১২ জন

ঈদযাত্রায় সারা দেশে ২৯২ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৮১ জনের

রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

সর্বাধিক পঠিত

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম

রুমিন ফারহানার পক্ষে প্রচারে যাওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী