রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Post Image


ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


বৃহস্পতিবার (০৪ জুন) নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এদিকে আজ সকালের পূর্বাভাসে অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।


আবহাওয়া অফিসের তথ্যমতে, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাতের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

সেই বৃদ্ধার ছেলে সেই যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ এনসিপির

সর্বাধিক পঠিত

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

রুমিন ফারহানার পক্ষে প্রচারে যাওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের