হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Post Image

হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ মিলিয়ে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।


বুধবার (৩ জুন) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দলের যুবকদের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হলে মাইকে ধারাভাষ্য দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন।


তবে বুধবার সকালে বিষয়টি নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।


এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদপুরে তীব্র লোডশেডিংয়, ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

বিএনপির এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

সংসদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিকদল নেতা

সর্বাধিক পঠিত

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ মামলায় গ্রেফতার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত