লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি কঠোর অবস্থানের মুখে তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার কলসির মুখ সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটে।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যান।







