সুনামগঞ্জে বাস–লেগুনা সংঘর্ষে ২ জন নিহত

Post Image

সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে লেগুনাচালকসহ দুজন নিহত হয়েছেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছলে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার মিনিবাস সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।   বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন লেগুনা যাত্রী আহত হয়েছেন।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ। নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনাচালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)। আহতরা হলেন- ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।

প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লেগুনাযোগে তারা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছলে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার মিনিবাস সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ধাক্কার সময় তিনি লেগুনা থেকে সড়কের পাশে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে সামনে বসা যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় লেগুনাচালক ইব্রাহিম মিয়াকে সিলেট পাঠানো হলে পথেই তিনি মারা যান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ