খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু

Post Image

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ওটিতে আগুনের ঘটনায় আইসিইউতে থাকা নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়ো করে বেড়িয়ে আসার সময় অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। নাসরিন  খুলনার কয়রা এলাকার নেছার আলির মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার নাসরিন নাহার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে নামার সময় মাস্ক খুলে গেলে অক্সিজেনের অভাবে রোগী মারা যান বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু বলেন, আইসিইউতে ১৫ জন রোগী ছিলেন। আগুন লাগার পর ধোয়া এদিকে যখন চলে আসে, তখন আমরা রোগীদের সরিয়ে নিচ্ছিলাম। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি।কিন্তু নাসরিন নাহার নামে এক রোগী ভেন্টিলেশনে ছিল। ওই রোগীর স্বজনরা নিজেরাই তাকে খাটসহ নিচে সরিয়ে নিয়ে যাচ্ছিলো। তিনতলা থেকে যখন নিচতলায় যায়, তখন রোগী মারা যায়।

এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চিকিৎসক ও নার্সসহ তিনজন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র