ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

Post Image

বাগেরহাটে খুলনা-মংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল ১০টায় মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি লকপুর এলাকার বাসিন্দা। 

গুরুতর আহত অপর দুই মোটরসাইকেল যাত্রীকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

সর্বাধিক পঠিত

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল : জুমা

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বগুড়ায় যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

‎কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

শহীদদের রক্তের বদৌলতেই ইসলাম উর্বর অবস্থানে এসেছে : অধ্যাপক ইউনুস

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে— হাসনাত আবদুল্লাহর অভিযোগ