নওগায় চালককে মারধর, দূরপাল্লার বাস বন্ধ

Post Image

চালককে মারধর ও কাউন্টারে হামলার জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করায় নাজেহাল যাত্রীরা। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

শ্রমিকদের অভিযোগ, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত ১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটি যাত্রী নামানো শেষে ঘুরানোর সময় বাসের হেডলাইটের আলো চায়ের দোকানে দাঁড়ানো কয়েকজন যুবকের চোখে লাগলে তারা বাসচালককে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। 

পরবর্তীতে বাসটি কাউন্টারে পৌঁছালে সেখানে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্ব ১০-১৫ জন এসে কাউন্টার ভাঙচুরের চেষ্টা করে এবং বাসচালককে মারধর করে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন। 

ভুক্তভোগী শান্ত বলেন, রাতে যাত্রী নামানো শেষে গাড়ি ঘুরাতে গেলে ছাত্রদল নেতা সোহাগ, রিংকু এবং অন্তরের নেতৃত্বে ১০-১৫ জন এসে বাবার ওপর হামলা চালায়। পরবর্তীতে কাউন্টারের সামনে গাড়ি রাখতে আসলে সেখানে এসেও তারা মারধর করে এবং কাউন্টার ভাঙচুর করতে চায়। এ ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করেন তিনি। 

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ বলেন, ওই বাসচালক আমাদের এক সহযোদ্ধাকে সজোরে গাড়ির ধাক্কা দিতে গিয়েছিল। এর প্রতিবাদ জানালে উল্টো বাসচালক হুমকি দেয়। ওই সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সবাই একতা বাসের কাউন্টারের দিকে ছুটতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে আমিও তাদের পিছু নেই। 

এক পর্যায়ে কাউন্টারের সামনে দুই পক্ষের হাতাহাতি হতে লাগলে আমি বাধা দিয়েছি বলেও দাবি করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদপুরে তীব্র লোডশেডিংয়, ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

বিএনপির এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

সংসদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের প্রস্তাব

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিকদল নেতা

সর্বাধিক পঠিত

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াত বলছে ‘সাজানো নাটক’

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডাকসু নেত্রীর বাড়িতে ককটেল নিক্ষেপ মামলায় গ্রেফতার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ইসলামী আন্দোলন একমাত্র আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী: খালেদ সাইফুল্লাহ

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ৩

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত