১৬ বছর অপেক্ষার পর ছেলের জন্ম, ৭ মাস বয়সে প্রাণ গেল হামে

Post Image

হামের উপসর্গ নিয়ে কুমিল্লায় সাজিদ আল নাহিয়ান নামে ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাহিয়ানের।

নাহিয়ান জেলার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের পারভেজ আহমেদ সুমনের ছেলে। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির দেড় যুগ আগে বিয়ে হয়। বিয়ের পর একে একে তিনটি মেয়ে শিশুর জন্ম দেয় দম্পতি। একটি ছেলের আশায় গত ১৬ বছর ধরে অপেক্ষা করছিলেন তারা। গত বছরের নভেম্বরে অবশেষে তাদের কোলজুড়ে ছেলে শিশুর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান।

নাহিয়ানের বাবা পারভেজ আহমেদ সুমন বলেন, গত ১৪ এপ্রিল শিশু সাজিদ সর্দি-কাশিতে আক্রান্ত হয়। তখন চৌদ্দগ্রাম বাজারের একটি প্রাইভেট  হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পর নাহিয়ান কিছুটা সুস্থ হয়। তবে গত ১২ মে আবারও অসুস্থ হলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সাজিদকে। সেখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার কোনো পরিবর্তন না হলে ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল ও সবশেষ তেজগাঁও ইনপালস্ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ