ফেসবুকে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জের ইটনায়

Post Image


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়, ধীরে ধীরে গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের টানে সুদূর চিন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চিনা যুবক। গত রবিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মড়ল বাড়িতে ঘটে এ ঘটনা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


চিনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা গাও ওয়েইয়ান জানান তার বাবার নাম গাও ঝানশিন। তিনি পেশায় একজন সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। একটি চ্যাটিং এ্যাপের মাধ্যমে প্রায় দুই বছর ধরে দুজনের পরিচয় ।সে থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সে সম্পর্কের সুত্র ধরে চিন থেকে গত ১৬ মে রাতে ঢাকায় আসেন গাও ওয়েইয়ান।


পরে ঢাকা থেকে তার বান্ধবী ঝুমা আক্তারের দেওয়া ঠিকানা অনুযায়ী মোড়ল বাড়িতে এসে হাজির হন যুবক। এ সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হলে ঐ বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। চলছে নানান আলাপ আলোচনা। কেউ বলছে বিদেশী ছেলে এই মেয়েটিকে বিয়ে করে চিনে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে। আবার কেউ বলছে মেয়েটি খুব সুখী হবে। তবে এতে চিনা যুবক বিরক্ত না হয়ে বিষয়টা কে খুব উপভোগ করেন। অনেকের সাথে হাসি মুখে কথা বলেন ও ছবি তোলেন।


চৌগাংগা পুরান বাজার কামিল মাদরাসার ডিগ্রি সম্মান বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী, কৃষ্টপুর মড়ল বাড়ির নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তারের জন্মসনদ অনুযায়ী দেখা যায় তার বয়স ১৮ বছর ৯ মাস ৭ দিন।


ইউপি সদস্য নুরুল ইসলাম অপু মিয়া জানান আমরা চাই ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দিয়ে দিবো। বাংলাদেশ সরকার যেনো এ বিষয়টি কে আইনগত সহায়তা দেয়ার পাশাপাশি চিন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যেন এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন আমি ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি ভালো ভাবে খুজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৬ বছর অপেক্ষার পর ছেলের জন্ম, ৭ মাস বয়সে প্রাণ গেল হামে

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জের ইটনায়

ডুয়েটে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের

‘সারা দেশের মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে’

দেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়: ফারুক

সর্বাধিক পঠিত

রহস্যজনক আগুনে পুড়ল ২০০ বছরের পুরোনো নথি

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

বরিশালে ৮ দলের সমাবেশে: ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা

যশোরে কানায় কানায় পূর্ণ তারেক রহমানের জনসভা মাঠ

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির ‘দুই প্রার্থী’: মনোনয়ন ঘিরে জল্পনা-কল্পনা

যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে

ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম