বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। যাতে আমার মায়েরা প্রতিমাসে আড়াই হাজার টাকা করে পায়। এটি একটি বিপ্লব এবং তারেক রহমানের দ্বারাই এই বিপ্লব সম্ভব।
শনিবার (১৬ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত কাওয়াখোলা ইউনিয়নের ৬৫৪টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আয়নুল হক, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান।







