নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে। তাই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করছে। কোরআনের হাফেজকে ফ্যাসিবাদী কায়দায় পিটিয়ে পিটিয়ে হত্যা করছে।

‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে মিটিং বা গণসংযোগে যাচ্ছেন তাদের ওপর হামলা করা হচ্ছে। শুধু তাই নয় শেরপুরে জামাতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। এই চরিত্র কে বদলাতে দাড়িপাল্লার সাথে সাথে হ্যাঁ'তে ভোট দিবেন।

‎গোলাম পরওয়ার আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের শাসনে থাকা বিগত ৩টি দল ও দলের কোনো নেতা বলতে পারবেন না তারা দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি থেকে মুক্ত ছিলেন। তাই মানুষ পরিবর্তন চায়।

এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৬টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি এবং এলডিপিসহ ১১ দলীয় জোট ঐক্য করেছে। তাদের মধ্যে কোনো দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই । তাই,আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে, সুশাসনের এমন একটি সমাজ গঠন করা হবে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ সমান ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধ-ভাবে বসবাস করতে পারবে।

‎তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা দেশে দোকানপাট, হাট ঘাটসহ বাস স্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি করেছে তারা এখন হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে দিবে না, হিন্দু ভাইয়েরাসহ অন্য ধর্মাবলম্বীরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। ৫ আগস্টের পর এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তাই কারা এসব চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত তা সবাই জানে। এখন তারাই বলছে শান্তির বাংলাদেশ গড়বে।

নির্বাচনী জনসভায় জামায়াতে ইসসমীর চাঁদপুর জেলা শাখার আমির ও জোটের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালীও কুমিল্লা অঞ্চল টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও ভি.পি মো. রিয়াজুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও জি.এস মো. মাজহারুল ইসলাম।, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারী অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ