ব্রাহ্মণবাড়িয়ায় হর্ন বাজানো নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের বেলায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে গাড়ির হর্ন বাজানো নিয়ে উপজেলার চুন্টা এলাকায়  এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় গ্রামের মাইক্রো চালক মোহাম্মদ জয় পাঠানপাড়া এলাকায় অতিক্রম করার সময় হর্ন বাজান। এনিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাঠানপাড়া ও আলিনগর গ্রামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হর্ন বাজানো নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

সিরাজগঞ্জে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বাধিক পঠিত

৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে

ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক

বরিশালে ৮ দলের সমাবেশে: ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির ‘দুই প্রার্থী’: মনোনয়ন ঘিরে জল্পনা-কল্পনা

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

রহস্যজনক আগুনে পুড়ল ২০০ বছরের পুরোনো নথি

গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০