সীমান্তে বিএসএফ-গ্রামবাসী উত্তেজনা

Post Image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছিল, তা পরবর্তীতে গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলসতি সীমান্তে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ধবলসতি সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ঘাস খাওয়ার সময় একটি গরুকে ধাওয়া দেয় বিএসএফ সদস্যরা। এসময় সীমান্তে কর্মরত ও আশপাশে থাকা কিছু বাংলাদেশি মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।

মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে- ‘বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে’। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে লাঠিসোটা নিয়ে শতাধিক মানুষ সীমান্তে জড়ো হন।

তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কাউকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল ‘গুজব’। মূলত গরুকে ধাওয়া দেওয়া এবং বিএসএফের মারমুখী অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরে মাদরাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশী নিহত

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে

বরিশালে ৮ দলের সমাবেশে: ১০ লাখ জনসমাগমের পরিকল্পনা

ভোট ডাকাতির চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির ‘দুই প্রার্থী’: মনোনয়ন ঘিরে জল্পনা-কল্পনা

গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার

লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান