ময়মনসিংহ মেডিকেল কলেজ

ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

Post Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৩২ সদস্যের আহবায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন। এ নিয়ে সংগঠনের মধ্যে ও বাইরে সমালোচনার ঝড় উঠেছে। এ জন্য কেন্দ্রীয় কমিটিকে দায়ী করেছেন শাখার নেতাকর্মীরা। 

গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিকেল কলেজ শাখার আহবায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহকে। মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহবায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। 

এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা। ছাত্রদলের কমিটি ঘোষণার পর এসব নেতার কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউ মুখ খুলতে রাজি হননি। তারা অধিকাংশই হোস্টেল কিংবা মেসেও থাকছেন না। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘এ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। কমিটি যারা দিয়েছেন, তারা ভাল বলতে পারবেন।’

জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকেন। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায়, তাহলে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা ঝড়। কেউ কেউ কমিটি ঘোষণার পরপরই তা বাতিলের দাবি তুলেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

ফেনী জেলা শিবিরের ২ দিন ব্যাপী সাথী শিক্ষা শিবির

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

এবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন : সারজিস আলম

কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান