হামলায় ৭ পুলিশ আহত, আটক ১৩

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

Post Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ও হত্যা, মাদক ব্যবসা সহ একাধিক মামলার পলাতক আসামি শামিম মিয়াকে রূপগঞ্জ থানা পুলিশ আটক করলে পুলিশকে অবরোধ করে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে শামিম মিয়ার সহযোগীরা। এ সময় শামিমের সহযোগীদের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে অতিরিক্ত সদস্য নিয়ে অভিযান চালিয়ে শামিম মিয়ার স্ত্রীসহ ১৩ জনকে আটক করে পুলিশ।

জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রুটিন অভিযানের সময় সোমবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি শামিম মিয়াকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। রাত আড়াইটার সময় আটককৃত শামিম মিয়াকে নিয়ে রওনা হলে শামিম মিয়ার বাহিনী পুলিশকে অবরোধ করে ফেলে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে শামিম মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। শামিম বাহিনীর হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়।

শামিম মিয়ার ছিনিয়ে নেয়ার খবর পেয়ে রূপগঞ্জ থানা ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্য নিয়ে চনপাড়ায় অভিযান চালিয়ে শামিম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শামিম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আব্দুল খালেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা ও ডাকাতির এক ডজন মামলা রয়েছে। আটককৃত ১৩ জনকে নারায়নগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। শামিম মিয়াকে আটকের জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে: ত্রাণমন্ত্রী

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

রূপগঞ্জে পুলিশকে অবরোধ করে আটক যুবদল নেতাকে ছিনতাই

গ্রীন মডেল সোসাইটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

ফেনী জেলা শিবিরের ২ দিন ব্যাপী সাথী শিক্ষা শিবির

দিনাজপুরে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

এবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন : সারজিস আলম

কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান