নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক, আটক ১৪

Post Image

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (০৩ মে) রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এটি কোনো সাধারণ বৈঠক ছিল না, বরং একটি পরিকল্পিত গোপন সমাবেশ। যেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা চলছিল। দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতার সঙ্গে সমন্বয়ের বিষয়টিও আলোচনায় ছিল বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

গ্রেপ্তারদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকও রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


সিএমপি সূত্রে জানা যায়, নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংগঠনটির কিছু সদস্য গোপনে সক্রিয় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে নগরের বিভিন্ন এলাকায় মিছিল ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথকভাবে মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডেও অনুরূপ ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দিনাজপুরে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

নেত্রকোনায় পানির নিচে ১১ হাজার হেক্টর জমির ফসল

পদ না পেয়ে লাইভে এসে অঝড়ে কাঁদলেন ছাত্রদল নেতা

দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক, আটক ১৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান শিবিরের

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

এবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

বদরগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চাইছেন, যা আচরণবিধি লঙ্ঘন : সারজিস আলম

আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: ডা. শফিকুর রহমান